Sylhet Today 24 PRINT

স্টিফেন হকিংয়ের জীবনাবসান

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ মার্চ, ২০১৮

বিশ্ব বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। বিবিসি অনলাইন জানিয়েছে ৭৬ বছর বয়সে বুধবার তিনি পৃথিবী থেকে চিরপ্রস্থান করেন।

স্টিফেন হকিংকে দুনিয়ার সেরা মহাকাশবিজ্ঞানী বলা যায়। যাঁর লেখা এ ব্রিফ হিস্ট্রি অব টাইম সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই।

২২ বছর বয়সে মটন নিউরন নামক রোগে আক্রান্ত হওয়ার পর তার খুব অল্প সময় বেঁচে থাকার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু হুইল চেয়ারে বসে বেঁচেছেন দীর্ঘদিন, শারীরিক  সীমাবদ্ধতা নিয়েও পদার্থ বিজ্ঞানে রেখেছেন অসামান্য অবদান।

তত্ত্বীয় পদার্থবিদ্যার এই দিকপালে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন।

ব্রিটিশ এই পদার্থবিদ হকিং এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার তিন সন্তান লুসি, রবার্ট ও টিম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.