Sylhet Today 24 PRINT

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ মার্চ, ২০১৮

ফিলিপাইনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ১৯ জন নিহত ও  ২১ জন আহত হয়েছেন। বুধবার (২১ মার্চ) পুলিশ এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনোর বরাত দিয়ে এএফপি জানায়, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল। উদ্ধারকর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে।

চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে। ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.