Sylhet Today 24 PRINT

সৌদি বিমানবন্দরগুলোর নিরাপত্তা দেবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ মার্চ, ২০১৮

এবার থেকে সৌদি আরবের সকল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পেল ইসরাইল। সৌদি রাজার নতুন এক ফরমান অনুযায়ী সে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব এখন থেকে ইসরাইলের। ইসরাইলের একটি বেসরকারি কোম্পানি জিফোরএসের হাতে এ নিরাপত্তা রক্ষার দায়িত্ব তুলে দেয়া হয়েছে।

কাতারের দৈনিক আশ্ শারকুল আওসাত জানিয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্য যুবরাজরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সৌদি রাজা এ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

প্রকৃতপক্ষে সৌদি আরবে ক্ষমতার যে দ্বন্দ্ব চলছে তার কারণে সৌদি রাজা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছেন। এমনকি সৌদি ও ইসরাইলি কর্মকর্তারা গোপনে সাক্ষাতে মিলিত হচ্ছেন।

তবে এর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে কোনো আরব সরকারের নিরাপত্তা বাড়েনি বরং ওই সরকারের পতন ঘটেছে। এ ক্ষেত্রে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের উদাহরণ হয়ে আছে।

তথ্যসূত্র : রেডিও তেহরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.