Sylhet Today 24 PRINT

ফ্রান্সে জিম্মি সংকটের অবসান: নিহত ৩, আহত ১২

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৮

পুলিশের গুলিতে হামলাকারীর নিহতের মধ্য দিয়ে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামের একটি মার্কেটে ‘জিম্মি’ সংকটের অবসান হয়েছে।

এঘটনায় পুলিশ সহ ১২জন আহত হয়েছেন এবং ৩ জন নিহত হয়েছেন।

ফ্রান্সের স্থানীয় মেয়র জেরার্ড কোলম্ব এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী ২৬ বছর বয়সী রেডোয়ানে লেকডিম। সে শিশু অপরাধ ও মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত বলে তথ্য ছিল পুলিশের কাছে।

মেয়র বলেন, হামলাকারী এর আগে কারাকাসোনে একজনকে গুলি করে একটি গাড়ি ছিনতাই করে। এবং মার্কেটে এলোপাথাড়ি গুলি চালিয়ে আরো ২ জনকে হত্যা করে।

এছাড়া গাড়ি ছিনতাই করে আসার সময় কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে এতে একজন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো অনেকটা আছে বলে সিএনএনকে জানিয়েছেন এই মেয়র।

এছাড়া স্থানীয় সংবাদ জানিয়েছে, হামলাকারী লেকডিম আইএস এর অনুসারী।

প্রসঙ্গত, এর আগেও দেশটিতে বহুবার সন্ত্রাসী হামলা হয়েছে। এছাড়া ২০১৫ সালের নভেম্বরে রাজধানী প্যারিস ও সেন্ট-ডেনিশে একই সাথে সন্ত্রাসী হামলা শিকার হয়েছিলেন ১৩০ জন নাগরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.