Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের জন্য চালু হচ্ছে পেনশন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৮

পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের জন্য এর আগে এই রাজ্যে চালু হয়েছে বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচল। এ ছাড়া টিকিটের অর্ধেক মূল্যে দেশব্যাপী রেলপথে চলার সুযোগ। এবার চালু হচ্ছে পেনশন স্কিম।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের স্বীকৃত সাংবাদিকদের মধ্যে যাঁরা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তাঁরা ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন। এই পেনশনের অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সেই সঙ্গে যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তাঁরাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদমাধ্যমে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.