Sylhet Today 24 PRINT

কানাডায় দুর্ঘটনার কবলে হকি দল, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

কানাডায় সড়ক দুর্ঘটনায় জুনিয়র বরফ হকি দল দ্য হামবোল্ডটের সদস্যদের বহনকারী বাসের ১৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সাসক্যাশেওয়ান প্রদেশের টিসডেলের উত্তরে ৩৫ হাইওয়েতে লরি ও হামবোল্ডটের সদস্যদের বহনকারী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

র‌য়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ওই বাসে ২৮ জন ছিলেন। তাদের মধ্যে চালকসহ ১৪ জন নিহত হন। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এক টুইটার বার্তায় শোক প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমি কল্পনাও করতে পারছি না নিহতদের বাবা-মা এখন কী অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.