Sylhet Today 24 PRINT

পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ জুন, ২০১৫

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

২০০৭ সালে সেনা অভ্যুত্থানের সময় এক ইমাম ও তার ছাত্রদের হত্যা মামলায় শুক্রবার (১৯ জুন) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদি পক্ষের আইনজীবী তারেক আসাদ জানান, সেনা অভ্যুত্থানের সময় ইসলামাবাদের লাল মসজিদের ইমাম আব্দুল রশিদ গাজি ও তার ছাত্রদের হত্যা করা হয়। নির্দেশদাতা হিসেবে এ হত্যাসহ অন্যান্য হত্যা মামলায় অভিযুক্ত পারভেজ মোশাররফ।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এ মামলা থেকে রেহাই চেয়ে আবেদন করেছিলেন পারভেজ। কিন্তু জেলা জজ কামরান বাশারত মুফতির আদালতেএ আবেদন খারিজ করে দেন বলে জানান তারেক আসাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.