Sylhet Today 24 PRINT

পাকিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় ২০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ জুন, ২০১৫

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল আফগান সীমান্তের আদিবাসী এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় ২০ জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন।

শুক্রবার (১৯ জুন) রাতে সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত ২০ জঙ্গির মধ্যে বেশ কয়েক তালেবান জঙ্গি কমান্ডার রয়েছেন।

তবে বিতর্কিত অঞ্চল এবং ওই অঞ্চলে প্রবেশাধিকার সীমাবদ্ধ থাকায় এ হামলার ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাংবাদিকরা।

২০১৪ সালের জুন মাস থেকে এ পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে বিভিন্ন অভিযানে ১৩০০ জঙ্গি নিহত হয়েছেন বলে সেনাবাহিনী দাবি করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.