Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৮

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান হারাপান দল জয়ী হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে মাহাথিরের দলকে জয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দাতুক সেরি মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ সাইদ।

নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ১২৬ এবং দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮ আসনে জয় পেয়েছে।

এদিকে, সরকার গঠনের জন্য মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা।

এরআগে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হয়।

মালয়েশিয়ার মারদেকা অপিনিয়ন সেন্টার বলছে, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়লেও এবার সে সংখ্যা কিছু কম। তবে অন্যান্য বছরের নির্বাচনের চেয়ে এবারে ভোট পড়ার সংখ্যা তুলনামূলক বেশি।

কেন্দ্রীয় পার্লামেন্টের ২২২ আসনে এবং ১৩ রাজ্যের ১২টিতে ৫০৫ আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মালয়েশিয়া ভোটার রয়েছে প্রায় দেড় কোটি। এর মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর তিন লাখ ভোটার ৫ মে আগাম ভোট দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.