Sylhet Today 24 PRINT

ভারত নেপালকে এক বিলিয়ন ডলার সহায়তা দেবে

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ জুন, ২০১৫

ভূমিকম্পে বিধ্বস্ত হিমালয়কন্যা নেপালকে এক বিলিয়ন মার্কিন ডলার (সাত হাজার সাতশ পঁচাত্তর কোটি টাকা) সহায়তা দেবে ভারত।

বৃহস্পতিবার (২৫ জুন) ভারত সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

গত ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। এর ১৭ দিনের মাথায় গত ১২ মে ৭.৪ মাত্রার অপর এক ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে দেশটি। এছাড়া মূল দুই ভূমিকম্প ছাড়াও নেপালে চার শতাধিক পরাঘাতের খবর পাওয়া গেছে।

দুই প্রাণঘাতি ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে আট হাজারেরও বেশি মানুষের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। সেই সঙ্গে আংশিক অথবা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে কমপক্ষে তিন লাখ বাড়িঘর ও ভবন। গৃহহীন হয়ে পড়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.