Sylhet Today 24 PRINT

কোবানে শহরে চলছে আইএসের হত্যাযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ জুন, ২০১৫

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর কোবানেতে প্রবেশের পরপরই সেখানে হত্যাযজ্ঞ শুরু করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় শহরটিতে ১২০ জন বেসামরিক লোক হত্যার খবর পাওয়া গেছে।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আইএসের এ হত্যাযজ্ঞের খবর শুক্রবার (২৬ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (২৫ জুন) কোবানে শহরে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু করে আইএস। এরপর কুর্দি যোদ্ধাদের উর্দি পরে শহরের তিন দিক থেকে হামলা চালায় আইএস জঙ্গিরা। কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গিরা কোবানেতে বিভিন্ন স্থান ও স্থাপনায় অবস্থান নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.