Sylhet Today 24 PRINT

বিমান হামলায় নিহত আইএসের শীর্ষস্থানীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ জুন, ২০১৫

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় একজন নেতা ইরাকের মসুল শহরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন।

নাইনভে প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানের কমান্ডার জেনারেল নাজিম আল-জাবুরি সোমবার বলেছেন, মসুলের পূর্বাঞ্চলে আবদুল্লাহ মোহামেদ আল-হারুনকে বহনকারী একটি গাড়ি লক্ষ করে জোট বাহিনীর বিমান হামলা চালায়। তিনি ‘মোহামেদ বাকাই’ নামেও পরিচিত।

আল হারুন আইএসের একজন গুরুত্বপূর্ণ নেতা। আন্তর্জাতিক জোট বাহিনী আইএসের অবস্থান লক্ষ করে মসুলের ভেতরে এবং বাইরে হামলা চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.