Sylhet Today 24 PRINT

থাই গুহা থেকে সবাই উদ্ধার

ইন্টারন্যশনাল ডেস্ক |  ১০ জুলাই, ২০১৮

থাইল্যান্ডের গুহায় আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে থাইল্যান্ডের নেভি সিলের টিম বলে জানিয়েছে বিবিসি।

এর আগে গুহার ভেতর আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রোববার থেকে দেশ-বিদেশির প্রায় ৯০ জন উদ্ধারকারী অভিযান শুরু করে।

অভিযানের প্রথমদিন রোববার চারজন কিশোরকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারীরা। গতকাল সোমবারও চারজনকে বের করে আনা হয়। আর আজ অভিযানের তৃতীয়দিনে বাকি চার ফুটবলারসহ কোচকে বের করে আনা হয়। এরমধ্যে দিয়ে রুদ্ধশ্বাস এক অভিযানের সমাপ্তি ঘটলো।

উল্লেখ্য, গেলো ২৩ জুন ১২ ফুটবলার ও তাদের কোচ ওই গুহায় প্রবেশ করার পর ভারী বর্ষণের কারণে আর বের হতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.