Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় বোকো হারাম এবার হত্যা করল ১৪৫ জনকে

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের প্রত্যন্ত গ্রামের মসজিদে হামলা চালিয়ে ১শ ৪৫ জনকে হত্যা করেছে ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম।

এর আগে মঙ্গলবার মংগুনোর মসজিদে নামাজ শেষে জঙ্গিরা নারী ও শিশু থেকে পুরুষদের আলাদা করে একস্থানে জড়ো করে ৪৮ জনকে হত্যা করে।

বুধবার লেক চাদের কাছে কাকুয়া গ্রামে সন্ধ্যায় অপর হামলায় নারী ও শিশুসহ ৯৭ জনকে হত্যা করে বোকো হারাম। মোবাইল যোগাযোগ না থাকায় হামলার খবর দেরিতে প্রকাশ পায়।

সাম্প্রতিক সেনা অভিযানে সাম্বিসা জঙ্গলে বোকো হারামের শক্ত ঘাঁটি ধ্বংস হলে লেক চাদের পাশের প্রত্যন্ত শহর ও গ্রামে অবস্থান নেয় জঙ্গি গোষ্ঠিটি। নাইজেরিয়ায় এই হত্যাকাণ্ডের পর উদ্ধার অভিযান চালায় সেনাবাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.