Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

ফাইল ছবি

নাইজেরিয়ায় বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন।

সোমবার (০৬ জুলাই) দেশটির একটি মসজিদ ও একটি অভিজাত রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এখন পর্যন্ত এ হামলায় জড়িতদের ব্যাপারে কিছু জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.