Sylhet Today 24 PRINT

কেনিয়ায় জঙ্গি হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৫

কেনিয়ায় জঙ্গি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (০৭ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে মানদেরা জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হামলার সঙ্গে জড়িতদের ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকেও এর দায় স্বীকার করে নেওয়া হয়নি।

এর আগে চলতি বছর ২ এপ্রিল কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীসহ ১৪৭ জনকে হত্যা করে আল-কয়েদার সহযোগী সংগঠন আল-শাবাব। এরপর দেশটিতে আরও বেশ কয়েকটি ছোট-বড় হামলার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.