Sylhet Today 24 PRINT

আফগানিস্তানের আইএস প্রধানকে হত্যার দাবি

অনলাইন ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৮

আফগান সরকার দাবি করেছে, দেশটিতে সক্রিয় জঙ্গিয় গোষ্ঠী ইসালিমিক স্টেটের প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছে। দেশটির নানগারহার প্রদেশে শনিবার চালানো এক বিমান হামলায় এরহাবিসহ প্রাণ হারিয়েছে আরও বেশ কয়েকজন জঙ্গি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনটির মুখপাত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি এক বিবৃতিতে রবিবার জানিয়েছে, আফগানিস্তান ও মিত্র দেশের সেনা সদস্যদের যৌথ হামলায় আইএসের প্রধান ও দশ জন সদস্য নিহত হয়েছে। এই অভিযানের সময় সেনা বাহিনী ও বিমান বাহিনী অংশ গঠন করেছে। এদের দুইটি আস্তানায় থাকা বিপুল পরিমাণ হালকা অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

নানগারহার প্রদেশর গভর্নর জানিয়েছেন, ২০১৭ সালের পর থেকে আফগানিস্তানে এ নিয়ে চতুর্থ আইএস প্রধানের নিহত হওয়ার ঘটনা ঘটল।  আফগানিস্তানে সক্রিয় ইসলামিক স্টেটের শাখাটি আইএস খোরসান নামেও পরিচিত। খোরসান নামের এলাকাটিতে এক সময় আফগানিস্তান অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশে এদের শক্তিশালী অবস্থান। জঙ্গি সংগঠনটি আফগানিস্তানে ২০১৫ সাল থেকে সক্রিয় হয়ে ওঠে।

আফগানিস্তানে ঠিক কত সংখ্যক আইএস সদস্য রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। কারণ এসব জঙ্গি ঘন ঘন সাংগঠনিক আনুগত্য পরিবর্তন করে। তবে মার্কিন গোয়েন্দাদের মতে, আফগানিস্তানে হাজার দুয়েক আইএস জঙ্গি সক্রিয় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.