Sylhet Today 24 PRINT

নেদারল্যান্ডে ‘সন্ত্রাসী হামলা’, পুলিশের গুলিতে ‘হামলাকারী’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৮

নেদারল্যান্ডের আমস্টারডাম সেন্ট্রাল রেল স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় ২ জন আহত এবং পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে।

পুলিশ টুইটারে এ তথ্য নিশ্চিত করে জানায়, ওই ব্যক্তিসহ ছুরিকাঘাতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

সিএনএন জানায়, পুলিশ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে বলে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.