Sylhet Today 24 PRINT

যৌন নির্যাতনের অভিযোগে বৌদ্ধ সন্ন্যাসী গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

কিশোরদের ওপর যৌন নির্যাতনের দায়ে ভারতে এক বৌদ্ধ সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
ভারতীয় পুলিশ জানায়, ওই সন্ন্যাসীর বিরুদ্ধে বিহারের এক আশ্রমের ১৫ জন কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগ উঠলে তিনি গয়াতে পালিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 
পুলিশ আরও জানায়, ওই সন্ন্যাসী তার আশ্রমের কিশোরদের উপর নানা অত্যাচার করত। তাদের মারতো, উলঙ্গ করে তাদের নাচাতে বাধ্য করতো। কেউ কিছু বললে তাদের খাবার না দিয়ে আটকে রাখতো।
 
ভারতের উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই আশ্রমে ৬ থেকে ১২ বছর বয়সী দরিদ্র কিশোরদের বিভিন্ন যায়গা থেকে নিয়ে আসা হত। আশ্রমে থাকা কিশোররা তাদের অভিভাবকদের ওই সন্ন্যাসীর বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের কথা বলতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.