Sylhet Today 24 PRINT

এমপির পা ধোয়া পানি খেলেন বিজেপি কর্মী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ভারতের ঝাড়খান্ড রাজ্যে ডা. নিশিকান্ত দুবে নামে এক বিজেপি এমপির পা ধোয়া পানি পান করেছেন পবন শাহ নামে এক বিজেপি কর্মী।

রোববার ঝাড়খান্ডের গোড্ডায় বিজেপির এক প্রচারণা সমাবেশে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে। এ ঘটনায় ঝাড়খান্ডের বিজেপিদলীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

তার প্রশংসায় পঞ্চমুখ দলের কর্মীরা। সংসদ সদস্য হিসেবে অনেক কাজ করেছেন তিনি। সেই কারণে প্রিয় সংসদ সদস্যের পা ধোয়া জল খেয়ে তাকে সম্মান জানাল এক কর্মী। আর এতেই আপ্লুত এমপি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার সাংসদ জীবনের গর্বের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে ক্যাপশনে লিখে দিয়েছেন ওই ঘটনায় তার মনের আনন্দের কাহিনী। ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে জিতে তিনি এমপি হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.