Sylhet Today 24 PRINT

ত্রিপুরায় মেয়েকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা, গ্রেফতার বাবা

আবুল হোসেন নামে এক ব্যক্তি নিজের বাড়ির পিছনে একটি গভীর গর্তের মধ্যে মেয়ে রুকসানাকে জোর করে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করে প্রতিবেশীদের নজরে পড়ে যান।

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৫

নিজের ৯ বছরের মেয়েকে জীবন্ত মাটির নীচে পুঁতে দেওয়ার চেষ্টার অভিযোগে  গ্রেফতার বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহিজলা জেলার পুটিয়া নামে এক জায়গায়। পুলিশ সূত্রে ঘটনাটির কথা জানা গিয়েছে।
এ ব্যাপারে এসপি (কন্ট্রোল) উত্তম ভৌমিক বলেছেন, আবুল হোসেন নামে এক ব্যক্তি নিজের বাড়ির পিছনে একটি গভীর গর্তের মধ্যে মেয়ে রুকসানাকে জোর করে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করে প্রতিবেশীদের নজরে পড়ে যান। তাঁরা ঘটনাটি দেখে ফেলে চিত্কার-চেঁচামেচি শুরু করে দেন। রুকসানার মা তখন বাড়িতে ছিলেন না। রুকসানাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়েটির অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। পুলিশ এসে গ্রেফতার করে আবুলকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.