Sylhet Today 24 PRINT

চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও জাপানের দুই বিজ্ঞানীর নোবেল জয়

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৮

চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও জাপানের দুই বিজ্ঞানী। ক্যান্সার চিকিৎসা নিয়ে গবেষণার জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে জেমস পি অ্যালিসন ও তাসুকু হোনজোর নাম ঘোষণা করে।

এবার নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.