Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে তল্লাশিকালে গুলিবিদ্ধ ৭ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সাত পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৪ অক্টোবর) অঙ্গরাজ্যটির ফ্লোরেন্স শহরের এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় শেরিফ দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। এসময় নিজেকে বাঁচাতে এক বন্দুকধারী বেশ কয়েকজন শিশুকে নিয়ে নিজেকে ঘিরে রেখে গুলি চালান।

হামলাকারী বন্দুকধারীর পরিচয় এবং কি কারণে তিনি গুলি চালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওয়ারেন্ট থাকার পরও পুলিশদের ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ প্রধান অ্যালেন হেইডার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় গুলিবিদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.