Sylhet Today 24 PRINT

ভারতের জম্মু-কাশ্মীরে ৪.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে রোববার একটি স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার ( ৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি জম্মু-কাশ্মীরের উত্তর অংশে আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৩৬.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ২০৬ কিলোমিটার গভীরে।

কর্মকর্তারা জানান, এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোনো এলাকা থেকে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৮০ হাজার লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মুজাফফরাবাদে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.