Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে বোমা হামলা নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৫

আফগানিস্তানের খোস্ত প্রদেশে সেনা বেসক্যাম্পের কাছে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন।

একটি প্রাইভেটকারে এসে বেসক্যাম্পের চেকপয়েন্টের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটায় হামলাকারী। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রোববার (১২ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের সেনা বেসক্যাম্পের সামনে এ হামলা ঘটে বলে সংবাদমাধ্যম জানায়।
 
খোস্ত প্রদেশের পুলিশের মুখপাত্র ফয়েজুল্লাহ ঘাইরাত জানান, বেসক্যাম্পের মুখে ব্যারিকেডের কাছাকাছি শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটে। ক্যাম্পটিতে আফগানিস্তানের সেনা সদস্যদের সঙ্গে বিদেশি সেনারাও অবস্থান করে।

কিছুদিন আগেও এই বেসক্যাম্পটি মার্কিন সেনা ঘাটি হিসেবে ব্যবহৃত হতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.