Sylhet Today 24 PRINT

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৮

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৮

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১৮৭ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকালে দেশটির ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী সু-আও শহরের জিনমা স্টেশনের নিকটবর্তী একটি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

পুয়ুমা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলীয় তাইতুং কাউন্টির দিকে যাচ্ছিল।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের প্রধান জেসন লু বলেন, ট্রেনটির চারটি বগি উল্টে যায়। হতাহতদের অধিকাংশ ওই চারটি বগিতে ছিল। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.