Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় ঈদের নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৫

ইজেরিয়া ঈদের নামাজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ফক্স নিউজের খবরে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) দেশটির দামাতুরু শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান বলেন, দুই নারী আত্মঘাতী হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।

একটি ঈদগাহে মুসল্লিদের দেহ তল্লাশি করার সময় পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি। তবে বোকো হারামে সম্প্রতি হামলার হুমকি দিয়েছিল।

চলতি মাসে বোকো হারামের হামলায় প্রায় ৩০০ জন নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.