Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ২৫৯

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৫

দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরে দু’টি কমিউটার ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আড়াই শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে  সিগন্যালে থেমে থাকা একটি ট্রেনকে পেছন থেকে আসা অপর একটি ট্রেন ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ২৫৯ জন আরোহী।

দুটি ট্রেনই জোহান্সবার্গ থেকে পার্শ্ববর্তী সোয়েটো শহরে যাচ্ছিলো। কর্তৃপক্ষ বর্তমানে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

গত মাসেও জোহান্সবার্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয় সাতজন।এছাড়া এপ্রিল মাসে দুটি ট্রেনের সংঘর্ষের অপর ঘটনায় আহত হয় ২৪২ জন যাত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.