Sylhet Today 24 PRINT

পুরো এটিএম বুথই নিয়ে পালালো ডাকাতরা

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

এটিএম বুথ থেকে ডাকাতির ঘটনা অনেক জায়গায় হলেও এবার পুরো এটিএম বুথই তুলে নিয়ে গেল ডাকাতেরা। ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের হিরো হন্ডা চক এলাকার কাছে। এটিএমটি এইচডিএফসি ব্যাংকের ছিল।

এটিএম মেশিন থেকে টাকা লুঠ করার নয়া পদ্ধতি আবিষ্কার করলো ডাকাতরা। আর সেই পদ্ধতিতে গোটা এটিএম বুথটাই নিয়ে পালালো তারা।

পুলিশ জানিয়েছে, এটিএমে ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙে দেয় ডাকাত দল। এরপর গোটা এটিএম মেশিনটি নিয়েই পালিয়ে যায়।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটিএমটিতে যে ক্যামেরা লাগানো ছিল তা অত্যন্ত শক্তিশালী। ফলে ক্যামেরা ভাঙার আগের মুহূর্ত পর্যন্ত সব ছবিই সার্ভারে ধরা থাকবে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাসের কাটার মেশিন নিয়ে এসে এটিএম কেবিনে ঢুকে ক্যাশ বক্স কেটে নিয়ে পালিয়েছে ডাকাতরা। তবে বুথটিতে তেমন টাকা ছিল না। মাত্র ৯১ হাজার রূপি ছিল বলে জানা যায়।

এর আগে গত এপ্রিলে দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের আরেকটি এটিএমে ঢুকে একই কায়দায় ক্যাশ বক্স ভেঙে ২ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.