Sylhet Today 24 PRINT

১৪ আলজেরীয় সৈন্য হত্যার দাবি আল-কায়েদার

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

আলজেরিয়ার রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের আকস্মিক হামলায় দেশটির ১৪ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা।

চলতি বছরে আলজেরিয়ায় সৈন্যদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল খবর পত্রিকা রবিবার জানিয়েছে, আনি ডেফ্লা প্রদেশের দক্ষিণের একটি বনভূমি এলাকা তিফরানে যাওয়ার রাস্তায় একদল জঙ্গির হামলায় এই সৈন্যরা নিহত হয়। প্রদেশটি রাজধানী থেকে ১৪০ কিলোমিটার দূরে।

শুক্রবার রাতে আলজেরিয়ায় ঈদ-উল-ফিতরের ছুটির প্রথম দিনে এ হামলা চালানো হয়েছে।

আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) শনিবার রাতে অনলাইনে এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.