Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের সর্বপশ্চিমের অঙ্গরাজ্য আলাস্কার অ্যাঙ্কোরেজ এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে স্বল্প বসতিপূর্ণ অঙ্গরাজ্যটির বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে। ভূমিকম্পের পর প্রথমে কিছু সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

স্থানীয় সময় সকাল ৮টা ২৯ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পে অঙ্গরাজ্যটির আক্রান্ত অ্যাঙ্কোরেজ এলাকার সড়কে ব্যাপক ফাটল দেখা গেছে, তবে এতে শুক্রবার রাত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূমিজরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথমবারের কম্পনটি ভূগর্ভের ৪০ দশমিক ৯ কিলোমিটার গভীর পর্যন্ত অনুভূত হয়। প্রথম দফায় ভূকম্পনের পর দফায় দফায় ৪০ বার কম্পন অনুভূত হয়। আলাস্কার গভর্নর বিল ওয়াকার দুর্যোগ অবস্থা জারি করেছেন।

এদিকে ভূমিকম্পে সাবেক গভর্নর সারাহ পলিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।

১৯৬৪ সালে এই অ্যাঙ্কোরেজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। ৯ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পটিকে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.