Sylhet Today 24 PRINT

নগ্ন ভিডিও ফাঁসের পর ডেপুটি স্পিকারের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৫

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের ডেপুটি স্পিকারের কথিত একটি নগ্ন ভিডিও ফাঁস হওয়ার পর তিনি পদত্যাগ করেছেন।

লন্ডন থেকে প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ এই ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওতে হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সেভেলকে যৌনকর্মীদের সাথে নগ্ন অবস্থায় দেখা গেছে। তিনি যৌন কর্মীর নগ্ন বুকের ওপর কোকেনের পাউডার রেখে ৫ পাউন্ডের নোট দিয়ে গোল করে সেটার ভেতর দিয়ে ধোঁয়া টেনে নিচ্ছেন।

লর্ড সেভেল সংসদীয় আচরণ কমিটিরও সভাপতি।

এই ঘটনায় স্তম্ভিত হয়েছেন হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারনেস ডি’সুজা।

তিনি বলেছেন, এধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্ত করে দেখার জন্যে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন। খবর: বিবিসি বাংলা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.