Sylhet Today 24 PRINT

ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৯

ঘন কুয়াশায় ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার (১৮ জানুয়ায়ি) ভোর থেকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে।

আর অতিরিক্ত এ কুয়াশার কারণে ভারতের রাজধানী দিল্লিতে বিমান ও রেল চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। খবর এনডিটিভির।

শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সব ধরনের দিল্লি বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া অবতরণ করতে যাওয়া সব বিমানও বন্ধ রাখা হয়েছে।

বিমানের পাশাপাশি ট্রেন শিডিউলেও বিপর্যয় দেখা গেছে। শুক্রবার সকালে দিল্লি থেকে অন্তত ১০ টি ট্রেন দেরিতে ছেড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.