Sylhet Today 24 PRINT

ফিলিপিন্সে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৯

ফিলিপাইনের দক্ষিণে একটি রোমান ক্যাথলিক গির্জায় পরপর দুটি বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭১ জন।

রোববার (২৭ জানুয়ারি) মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকালে সুলু রাজ্যের জোলো দ্বীপের গির্জাটিতে প্রার্থনার সময় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তার কিছু পরেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে গির্জার বাইরে পার্কিং এলাকায়।

সুলু রাজ্যে ইসলামিক উগ্রপন্থী সংগঠন আবু সায়াফের ব্যাপক প্রভাব রয়েছে। যদিও এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.