Sylhet Today 24 PRINT

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৯

ভারতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২ জন। নিহতরা একই পরিবারের সদস্য বলে খবরে বলা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ীন জেলার রামগড়ে মধ্যরাতে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে টুইট বার্তায় তিনি জানান, মধ্যপ্রদেশের উজ্জয়ীনে এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক।যারা প্রিয়জনদের হারালেন তাদের প্রতি আমার সমবেদনা।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.