Sylhet Today 24 PRINT

সিরিয়ায় ভবন ধসে ১১ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

ছবি-রয়টার্স

সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে ১১ জন নিহত হয়েছেন।

নিহতের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার আলেপ্পো শহরের সালাহেদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধের সময়ের সালাহেদিন এলাকাটি বোমা হামলায় ধ্বংস হয়েছিল। তাছাড়া অঞ্চলটিতে আরও অনেক ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তারপরও মানুষ এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে। তবে ভবনগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্যমতে, আলেপ্পোয় ৩৫ হাজারেরও বেশি ভবনের ক্ষতি হয় বোমা হামলায়। যার একটি ছোট্ট অংশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.