Sylhet Today 24 PRINT

২৩০০ বছরের পুরোনো ৫০টি মমির সন্ধান মিলল মিসরে

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

মিসরের মিনায়াতে ২৩০০ বছরের পুরোনো অর্থাৎ তোলেমাইক যুগের ৫০টি মমি করা দেহের সন্ধান পেয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। শনিবার (২ ফেব্রুয়ারি) দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, সন্ধানকৃত ৫০ মমির মধ্যে ১২টি শিশুর। ধারণা করা হচ্ছে মমিগুলো ৩০৫-৩০ খ্রিষ্টপূর্বের। সম্প্রতি মিনায়ার এল গাবেল তুনার ৩০ ফিট গভীরে চারটি সমাধিকক্ষ থেকে এসব মমি উদ্ধার করা হয়েছে।

এসব মমির কয়েকটি কাপড়ে মোড়ানো ছিলো। আবার কয়েকটি পাথর ও কাঠের কফিনে রাখা ছিলো।

দেশটির পুরাতত্ত্ব সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা অজিরি জানিয়েছেন, উদ্ধারকৃত মমিগুলোর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এর সাথে খোদাই করা বা লিখিত কোনো কিছু পাওয়া যায়নি। তবে মমিগুলোর অবস্থান ও রাখার ধারণ দেখে ধারণা করা হচ্ছে তারা সবাই গুরুত্বপূর্ণ কেউ ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.