Sylhet Today 24 PRINT

ফ্রান্সে ভবনে আগুন লেগে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে সাত জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া তিন দমকল কর্মীসহ ২৭ জন সামান্য আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

প্যারিসের অভিজাত ষেড়শ আহদিসমো এলাকার আট তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ভবনটির সাত ও আট তলায় আগুন লাগে জানিয়ে দমকল বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.