Sylhet Today 24 PRINT

ইরানে আত্মঘাতী হামলায় নিহত ২৭

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হয়েছেন।

বুধবারের এ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। খবর আল জাজিজার

রেভল্যুশনারি গার্ডের সদস্যরা বাসে করে যাওয়ার সময় বিস্ফোরক ভর্তি প্রাইভেটকার কার নিয়ে হামলা করা হয়।

সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.