Sylhet Today 24 PRINT

চকবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য পোপের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকার চকবাজারে আগুন লেগে ৮১ জন নিহত হয়েছে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। হতাহতদের জন্য প্রার্থনাও করেছেন তিনি।

বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে এ কথা জানানো হয়েছে। খবর ভ্যাটিকান নিউজের।

টেলিগ্রামে বলা হয়, ‘ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে জীবনহানি ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি সকল আক্রান্তদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস।’

পোপের প্রার্থনা, আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসতে ঈশ্বর যেন সবাইকে সাহস দেন। একই সঙ্গে সান্ত্বনা ও শক্তি পেতে ঈশ্বরের কৃপাও চান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.