Sylhet Today 24 PRINT

ভারত-পাকিস্তান উত্তেজনা: দু\'পক্ষকে সংযত হতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় উভয় দেশকে সংযত হতে বলেছে চীন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) নয়াদিল্লী এবং ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিবৃতির মাধ্যমে দুই দেশের প্রতি এমন আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বেইজিং বলেছে, ভারত ও পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে; আমরা এটা আশা করি। এটা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

প্রসঙ্গত, আজ ভোরে পাকিস্তানে হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তানের বালাকোটে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সূত্র : পিটিআই, চ্যানেল ১৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.