Sylhet Today 24 PRINT

হত্যার হুমকি পেয়ে পালিয়েছেন আইএসের শামীমা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৯

যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্যকে বিয়ে করা বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম (১৯) সিরিয়ার শরণার্থী শিবির থেকে পালিয়ে গেছেন।

শুক্রবার যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এক খবরে এ কথা জানায়।

তার পরিবারের আইনজীবী তাসনিম আখুঞ্জির বরাতে তারা বলে, জঙ্গিদের কাছ থেকে হত্যার হুমকির পর নিজের ও নবাগত সন্তানের নিরাপত্তার কথা ভেবে সন্তানকে নিয়ে পালিয়েছেন শামীমা।

শুক্রবার ব্রিটিশ ট্যাবলয়েড সানের প্রকাশিত খবরে বলা হয়, নিজের দুর্দশার কথা প্রকাশ করায় জঙ্গিরা শামীমাকে হত্যার হুমকি দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় যাওয়া শামীমা গত সপ্তাহে বলেন, তার সন্তানের স্বার্থে তিনি নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে চান। তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ তাকে যুক্তরাজ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.