Sylhet Today 24 PRINT

মহাকাশে চাষ করা লেটুস খেলেন নভোচারীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৫

প্রথমবারের মতো মহাকাশে চাষ করা লেটুস পাতা খেয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা।

আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা এক টুইটার বার্তায় খবরটি নিশ্চিত করেছে।

'ভেজ ওয়ান' নামে একটি বিশেষ বাক্সে রেখে নভোচারীরা মহাকাশ স্টেশনে ওই লেটুস পাতা চাষ করেছেন।

নাসার বিজ্ঞানীরা বলেন, তাজা খাবার নভোচারীদের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এর আগেও নভোচারীরা মহাকাশে ফসল ফলিয়েছেন, তবে এই প্রথমবার তাদেরকে সেই খাদ্য খাওয়ার অনুমতি দেওয়া হয়। সূত্র: বিবিসি বাংলা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.