Sylhet Today 24 PRINT

শ্রীলংকায় হামলা: বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৯

সিরিজ বোমা হামলার পরে শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, বোমা হামলায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, আমাদের মিশনে একটি হটলাইন খোলা হয়েছে, যেন শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারে। আমরা বাংলাদেশিদের নিরাপদে থাকতে বলেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের নির্দেশনা মেনে চলতে বলেছি। মূলত, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন ঘরে থাকে, সেটাই বলেছি আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.