Sylhet Today 24 PRINT

হামলার ১০ দিন আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৯

রোববারের সিরিজ বিস্ফোরণের দশ দিন আগেই আত্মঘাতী বোমা হামলার বিষয়ে দেশব্যাপী সতর্কতা জারি করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত এক নথি হাতে পাওয়ার দাবি করে জানিয়েছে প্রখ্যাত চার্চগুলিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা চলছে বলে সতর্ক করেছিলেন তিনি।

সতর্ক বার্তায় বলা হয়েছিল, গোয়েন্দা তথ্য পাওয়া গেছে আত্মঘাতী বোমা হামলাকারীরা ইস্টার সানডে’তে প্রধান প্রধান গির্জায় হামলা করার পরিকল্পনা করছে। ১১ এপ্রিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে পদক্ষেপ নিতে বলা হয়।

তবে রোববার ইস্টার সানডের দিনে চালানো হামলা আত্মঘাতী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

“বিদেশি একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, কট্টরপন্থী মুসলিম সংগঠন এনটিজে (ন্যাশনাল তৌহিত জামা’য়াত) প্রধান প্রধান গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই সঙ্গে শ্রীলংকার কলোম্বোতে ভারতীয় হাই কমিশনেও হামলার পরিকল্পনা রয়েছে এনটিজে‘র”- নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.