Sylhet Today 24 PRINT

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৯

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাকুয়ার এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

ভূমিধসে কাকুয়ার রোসাস শহরের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না তা দেখতে কর্তৃপক্ষ তল্লাশি অব্যাহত রেখেছে।

ভূমিধসের আগের দিন ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছিল। ভূমিধসে স্থানীয় একটি প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। মাটি সরিয়ে সড়কটি ফের চালু করার উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার দেশটির প্রেসিডেন্ট ইভান দ্যুকে রোসাস শহর পরিদর্শন করেছেন।

লাতিন আমেরিকার দেশগুলোতে প্রায়ই প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে। সাধারণ বর্ষাকালে এ ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.