Sylhet Today 24 PRINT

ওড়িশায় ফণীর আঘাত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ মে, ২০১৯

ভারতের ওড়িশা রাজ্যের পুরী উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ফণী।

শুক্রবার (৩ মে) সকালে ওড়িশায় আছড়ে পড়ার সময় ফণীর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ফণী। তারপর তা এগোতে থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ।

১৯৯৯ সালের ওড়িশার পারাদ্বীপে সুপার সাইক্লোনের পর এই সাইক্লোন ফণী সব থেকে বেশি শক্তিশালী ও মারাত্মক। ওড়িশার ওই সাইক্লোনে প্রাণ গিয়েছিল প্রায় ১০ হাজার মানুষের।

ব্যাপক প্রাণহানির আশঙ্কায় ওড়িশার উপকূলের ১৫ জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.