Sylhet Today 24 PRINT

ভারতে কাপড়ের গুদামে আগুনে ৫ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ মে, ২০১৯

ভারতের পুণে শহরে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে পাঁচজন শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের

আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপড়ের গুদামের উপরে একটি ঘরে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন। সেখানে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.