Sylhet Today 24 PRINT

বিপুল ভোটে বিজয়ী গৌতম গম্ভীর

ভারতের লোকসভা নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৯

ক্রিকেট থেকে রাজনীতিতে এসে তাক লাগিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। বিজেপির হয়ে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে প্রায় সাড়ে তিন লাখ ভোটে হারালেন ভারতীয় সাবেক এ ওপেনার।

বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, গম্ভীর ক্রিকেট মাঠে চ্যাম্পিয়ন। রাজনীতিতে এসেও গম্ভীর জয়ের ধারা অব্যাহত রাখলেন। তিন লাখ ৩৬ হাজারেরও বেশি ভোটে জিতেছেন গম্ভীর।

গৌতম গম্ভীর গত মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.