Sylhet Today 24 PRINT

বোমা হামলাকারীকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে থাইল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৫

ব্যাংকক বোমা হামলাকারীকে ধরতে ইন্টারপোলের সাহায্য চাইবে। থাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

একজন বিদেশীকে প্রধান সন্দেহভাজন হিসেবে সনাক্ত করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

থাই ইন্টারপোল ইউনিটের প্রধান মেজর জেনারেল অ্যাপিচার্ট সুরিবুনইনিয়া বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) এই ঘটনায় ইন্টারপোলের সাহায্য চাইব।’

তিনি আরো জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি ইতোমধ্যে থাইল্যান্ড ছেড়ে পালিয়েছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.